শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আদালতের আদেশের অপেক্ষায় ইসি

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচন কমিশন (ইসি)

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিরোধ রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভও হয়েছে। এ বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। এমনটা জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, ইসি আইনের সাত ধারায় বলা আছে, সীমানা নির্ধারণ নিয়ে মামলা গ্রহণযোগ্য হবে না। তবে রিট করা জনগণের মৌলিক অধিকার। আসনের সীমানা নিয়ে হাইকোর্টে ১৮টি রিট হয়েছে। কমিশন আদালতের প্রতি আস্থাশীল। ফলে আদালত থেকে নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করা হবে।

প্রবাসীদের ভোটের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের অ্যাপের মাধ্যমে ব্যালট পাঠানোর ঠিকানা জানাতে হবে। নির্ধারিত সময়ে একটা ব্যালট পেপার বড় খামে পাঠানো হবে। তবে ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। নিকটস্থ পোস্ট অফিসে ভোটার সেটি পোস্ট করবেন। এ সময় পেশাগত দায়িত্ব পালনের কারণে যারা ভোট দিতে পারেন না তাদের প্রবাসীদের মতো নিবন্ধন করতে হবে বলেও জানান তিনি।

এ সময় পাশাপাশি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি নির্বাচন নিয়ে আলোচনা করতে আগামী ২২ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধি দল দেশে আসবেন বলেও জানান এই ইসি সচিব।


এ জাতীয় আরো খবর...