শিরোনামঃ
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জেট ফুয়েলের দাম বাড়লো লিটারে ১৭ টাকা কৃত্রিম সংকট নিরসনে নতুন সার ডিলার নীতিমালা প্রণয়ন: অ্যাটর্নি জেনারেল গুলশান বারিধারার লেকই যদি ঠিক করতে না পারি সারা দেশ কিভাবে করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল খাতা মূল্যায়নে চরম খামখেয়ালি: শাস্তির খড়্গ আট হাজার শিক্ষকের ওপর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

এনবিআরের ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট পেলো ৫ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

দেশের পাঁচ প্রতিষ্ঠানকে ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট’ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের এ স্বীকৃতি দেয়া হয়েছে। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বিএটি বাংলাদেশ, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, রেনাটা ফার্মাসিউটিক্যালস এবং ব্যুরো বাংলাদেশ।

সরকারের অটোমেশন কর্মসূচি বাস্তবায়নে অবদান এবং সরকারের ইতিবাচক উদ্যোগে ধারাবাহিক সমর্থনের স্বীকৃতিস্বরূপ দেশের বৃহত্তম করদাতা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দিয়েছে এনবিআর।

রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে এক অনুষ্ঠানে এ সার্টিফিকেট প্রদান করা হয়। এনবিআরের বিএসডব্লিউ প্রকল্পের মাধ্যমে ৫ লাখ সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) ইস্যুর মাইলফলক উদযাপনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চালু হওয়ার পরপরই বিএটি বাংলাদেশ কাগজবিহীন এ পদ্ধতি কার্যকর করে। এতে সরকারি কাজে ব্যক্তিগত বা সরাসরি যোগাযোগ না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।

পাশাপাশি হয়রানি, দুর্নীতি ও অনৈতিক লেনদেনের সুযোগ কমে যাচ্ছে। এতে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও খরচ কমছে।

দ্রুত ও স্বচ্ছ আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়ার জন্য একটি অনলাইন সমাধানের লক্ষ্যে ২০১৭ সালে সরকার সর্বপ্রথম বিএসডব্লিউ প্রকল্প চালু করে। এ উদ্যোগের আওতায় ১৯টি সরকারি সংস্থাকে একক ডিজিটাল পোর্টালে আনা হয়। এর মধ্যে রয়েছে বিএসডব্লিউ সফটওয়্যার ও অ্যাডভান্সড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম (এআরএমএস)।

এ উদ্যোগের ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার ঘোষণা দেয়, ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে সাতটি সরকারি সংস্থার ক্ষেত্রে হাতে লেখা বা ম্যানুয়ালি ইস্যু করা সিএলপি আর গ্রহণযোগ্য হবে না। এসব নথি অবশ্যই বিএসডব্লিউ সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে।


এ জাতীয় আরো খবর...