শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

ভয়ের কিছু নেই, বিএনপি কোনোদিন মাথা নত করেনি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৯৮ বার
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, তেমনি মিথ্যা অপবাদও দেয়া হচ্ছে। তবুও বাংলাদেশে যা ভালো কিছু তার সবকিছু তারা দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিকী উপলক্ষে উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কোনোদিন মাথা নত করেনি বিএনপি। তাই দল ও তাদের নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি। বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।

তিনি আরও বলেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন সমালোচনা করে। ফিনিক্স পাখির মতো, বারবার অনেকেই ধ্বংস করতে চেয়েছিল, কেউ ভাঙতেও পারেনি। গুম-খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। বিকেলে এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


এ জাতীয় আরো খবর...