শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

কেবল পড়াশোনা নয়, শিক্ষার্থীদের সততা চর্চারও আহ্বান অর্থ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ছোটবেলা থেকেই সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠতে হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের কেবল পড়াশোনা নয়, সততা চর্চা করতে হবে। এসময় হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন বলেও উদাহরণ টানেন তিনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আইসিসিবি ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন উপদেষ্টা।

এসময় ব্রাক্ষণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চায় না। অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য তদবির আসে।

ড. সালেহউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনও অনুন্নত জেলা। এর উন্নয়নের জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকেও এগিয়ে আসতে হবে।

এসময় জেলা সমিতিগুলোকে ব্যক্তি কেন্দ্রীক না হয়ে কালেকটিভ স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। নিজেদের লোকদের মাঝে মারামারি বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে সচেতন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


এ জাতীয় আরো খবর...