শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১০৬ বার
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখতে হবে। তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। তবে পূজামণ্ডপের পবিত্রতা রক্ষার দায়িত্ব জনগণের- আমাদের সকলের। কেননা, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। এটা হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এখানে সব ধর্মের লোকজন দেখতে আসেন। তাই কেউ যেন পূজার পবিত্রতা নষ্ট হয় – এমন কর্মকাণ্ড না করতে পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। শনিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসারের সার্বজনীন কালী ও দুর্গামন্দির পরিদর্শনকালে এ সব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজা উপলক্ষ্যে সরকারি অনুদান বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গাপূজায় ২ কোটি টাকা হারে অনুদান দেয়া হতো। তিনি বলেন, পূজা কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে সাতজন সদস্য দায়িত্ব পালন করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন, সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া দুর্গাপূজার শেষ পাঁচদিন আনসার সদস্যরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জের লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁওয়ের সার্বজনীন রাধাগোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন। তাছাড়া তিনি লৌহজংয়ের তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে পদ্মা নদীর পাশে উপজেলা পরিষদের মালিকানাধীন প্রস্তাবিত পার্কের জায়গা পরিদর্শন করেন।


এ জাতীয় আরো খবর...