শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

এনসিপিকে নিবন্ধন দিতে ইতিবাচক ইসি : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক / ১৯০ বার
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশন ইতিবাক সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠকে বসে এনসিপি। বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক এ তথ্য জানিয়েছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সুখবর আসছে। এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের শাপলা প্রতীক দিতে হবে। আমরা সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছি। এর মধ্যে কোনো একটি প্রতীক না পেলে এনসিপি পরবর্তী পদক্ষেপ নেবে।

জানা গেছে, দলটির শাপলা প্রতীক নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ইসি। এনসিপি দ্বিতীয়বার শাপলার পাশাপাশি সাদা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদনে করেছে। কিন্তু প্রতীকের তালিকায় এ ধরনের নির্বাচনী প্রতীক রাখেনি ইসি এবং আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রতীক তালিকাও সংশোধন আকারে ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে।


এ জাতীয় আরো খবর...