শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

পেছালো রাকসু নির্বাচন, অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ১৮৫ বার
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি সভায় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনোভাবেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল নয়।

কারণ হিসেবে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। সেজন্য উপরোক্ত বিবেচনায়, নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর আগে, রাকসু নির্বাচনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ৪টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের একটি অংশ। প্রার্থীরা জানান, প্রায় ৬০ শতাংশ ভোটার বাড়ি চলে গেছে এবং ক্যাম্পাসে ভোটের পরিবেশ নেই।

পরিবেশ ফিরিয়ে আনতে না পারলে রাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, দাবি করেন প্রার্থীদের একাংশ। এ ছাড়াও, দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন করার দাবি জানায় ছাত্রদল সমর্থিত প্যানেল। প্রার্থীদের এসব দাবির পর, নির্বাচনের বিষয়ে জরুরি বৈঠক বসে রাকসু নির্বাচন কমিশন।

অন্যদিকে, শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ এবং কর্মকর্তা-কর্মচারীরা।

এতে বেশিরভাগ বিভাগে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। সকালে ক্যাম্পাসে শিক্ষকরা মানববন্ধন করেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ ছাড়াও অন্যান্য দাবি-দাওয়ার বিষয়ে যুক্তি তুলে ধরেন তারা। একই দাবিতে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন কর্মচারীরাও।


এ জাতীয় আরো খবর...