শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

আখতারের ওপর ডিম নিক্ষেপকারীরা বাংলাদেশকে অসম্মানিত করেছে: জামায়াত নেতা তাহের

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর যারা ডিম নিক্ষেপ করে তারা বাংলাদেশকে অসম্মানিত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিমানবন্দরে ডিম নিক্ষেপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি পরে জানতে পেরেছি। বিমানবন্দরে থাকা অবস্থায় আমি জানতাম না, কারণ সেখানে প্রচুর বাংলাদেশি আমাকে সংবর্ধনা দিয়েছে, স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে। এটি নিয়ে আমি খুব বিব্রতবোধ করি না এজন্য বাংলাদেশের নেগেটিভ কালচারালটা আগে থেকেই হয়ে আসছিল। যখন কোনো সরকারপ্রধান সফর করে বিরোধীদল যে থাকে তারা এসে স্লোগান দেয়। আমেরিকা গণতন্ত্রের দেশ, ১০-২০ জন এখানে এসে স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা খারাপ কালচার।

তিনি বলেন, এটি হতাশ বা উদ্বিগ্ন হাওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ ১০ জন এসে একটা মেরে দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটি খুবই লজ্জাজনক। এখানে যারা এটি করেছে তারাই অপমানিত হয়েছে। তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে।

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, পুরো ঘটনার জন্য ব্যবস্থাপকদের অনেক কমিউনিকেশন গ্যাপ আছে বলে মনে করি। হাইকমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা আছে তাতে কোনো সন্দেহ নেই। তাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল। আমরা বড় দুইটি দল ও এনসিপি আসছি। যদি আমরা একসঙ্গে বের হতাম তাহলে আওয়ামী লীগের সাধ্য ছিল না আমাদের ধারে কাছে আসার।

সফরের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এবার বেশ কিছু সাংগঠনিক প্রোগ্রাম রয়েছে। দল মতের বাইরে সবাইকে নিয়ে একটি আলোচনা সভা হবে। আমি বলেছি সব মতের মানুষের জন্য একটা আয়োজন করতে।


এ জাতীয় আরো খবর...