শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

রবিবার থেকে সংলাপে বসতে যাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করতে চায় ইসি। এ জন্য সব প্রস্তুতি গ্রহণ করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত রোডম্যাপে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরু হবে। শুরুতে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সংলাপ হবে। এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করার কথা বলা হয়েছে।

এদিকে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না। মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।


এ জাতীয় আরো খবর...