শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সাভারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। এ ঘটনায় সেখানে চরম আতঙ্ক বিরাজ করছে।

ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, আজ বুধবার ভোরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তর পাড়া এলাকার ব্যবসায়ী শাজাহান মিয়ার বাড়িতে গ্রিল কেটে ১৫ থেকে ২০ সদস্যের একদল মুখোশধারী ডাকাত ভেতরে প্রবেশ করে। এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে প্রায় এক ঘন্টা ধরে আলমারি ভেঙে ব্যবসার জন্য রাখা নগদ ১৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায় তারা।

পরে আজ সকালে বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করে।


এ জাতীয় আরো খবর...