শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

হেলিকপ্টার থেকে বোম্বিং হবে— ছাত্র আন্দোলন চলাকালে ফোনে ইনুকে বলেছিলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক / ১৫১ বার
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

গত বছরের জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। অডিওতে শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তা আরও কিছু জায়গায় পৌঁছে দেবার কথা-ও ইনুকে বলেন।

এদিন, ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। জবানবন্দির সময় তিনি পাঁচটি অডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দেন। যার মধ্যে চারটি বাজিয়ে শোনানো হয়। এর দুটি অডিও ক্লিপে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে ফোনালাপ শোনা যায়। এই ফোনালাপে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের দমনে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলতে শোনা যায়।

ফোনালাপের একটি অংশে হাসানুল হক ইনু বলেন, ‘আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি। খালি ঢাকায় আপনার রামপুরার দিকে এবং শনির আখড়াতে।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘না, রামপুরা ক্লিয়ার। শনির আখড়ায় একটু ঝামেলা এখনও আছে।’

এসময় ইনু শনির আখড়ায় কিছু ‘মোল্লা’ নাশকতা করার চেষ্টা করছে উল্লেখ করার পরই তার কথা পুরোটা শেষ হওয়ার (বাক্য সম্পূর্ণ হওয়ার) আগেই পাল্টা উত্তরে শেখ হাসিনা বলেন, ‘খালি মোল্লা না, সেখানে অনেক মাদরাসা। ব্যবস্থা নেয়া হচ্ছে। মাইকিং করতে বলেছি। নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে। আমরা ছত্রীসেনা নামাচ্ছি।

শেখ হাসিনা বলেন, ক্যাজুয়ালটির দরকার নাই। ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে। ম্যাসেজটা দিয়ে দিতে পারেন। হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। হেলিকপ্টার যাক, ওপর দিয়ে মারবে।

ইনু ওপর দিয়ে সাউন্ড বোমা নিক্ষেপের ব্যাপারে ফের প্রশ্ন করলে, শেখ হাসিনা সম্মতিসূচক ‘হ্যাঁ’ বলেন।

আলাপের এক পর্যায়ে, শেখ হাসিনাকে ইন্টারনেট চালু করার প্রস্তাব দেন ইনু। তবে শেখ হাসিনা কারণ হিসেবে দাঁড় করান, ডেটা সেন্টার পুড়ে গেছে। তার সরকার এগুলোর সুবিধা সৃষ্টি করার পরেও নাশকতাকারীরা সেগুলো নষ্ট করেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, আমি আর এগুলো ঠিক করব না। অনেকটা ক্ষোভের সুরেই শেখ হাসিনা বলেন, এরপর যে সরকার আসবে তারা এগুলো ঠিক করবে।

উল্লেখ্য, জবানবন্দিতে তানভীর হাসান আরও বলেন, গত ২৩ ডিসেম্বর তিনি এনটিএমসি থেকে শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ এবং তিনটি মুঠোফোন নম্বরের সিডিআর জব্দ করেন।


এ জাতীয় আরো খবর...