শিরোনামঃ
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জেট ফুয়েলের দাম বাড়লো লিটারে ১৭ টাকা কৃত্রিম সংকট নিরসনে নতুন সার ডিলার নীতিমালা প্রণয়ন: অ্যাটর্নি জেনারেল গুলশান বারিধারার লেকই যদি ঠিক করতে না পারি সারা দেশ কিভাবে করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল খাতা মূল্যায়নে চরম খামখেয়ালি: শাস্তির খড়্গ আট হাজার শিক্ষকের ওপর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

নভেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে পারবেন পর্যটকরা

নিজস্ব প্রতিবেদক / ২৪৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপটি পর্যটকদের জন্য খোলা থাকবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবে। তবে প্রথম দুই মাস দিনে গিয়ে দিনে ফিরে আসতে হবে। শুধু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা।

বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশীর উদ্দিন বলেন, পর্যটন শিল্পের জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সামগ্রিকভাবে উন্নতি হলে পর্যটন শিল্পও সামনের দিকে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে চালু হবে সেটি এখনো ঠিক হয়নি। আমাদের প্রচেষ্টার কমতি শেষ নেই। এখানে ২১ হাজার কোটি টাকা সরকার বিনিয়োগ করেছে। যত দ্রুত সম্ভব চালু করতে কাজ করে যাচ্ছি।


এ জাতীয় আরো খবর...