শিরোনামঃ
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শ্রম উপদেষ্টার সঙ্গে আজারবাইজানের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ১৯০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং আজারবাইজানের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রী আনার আলিয়েভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শ্রম উপদেষ্টা আজারবাইজানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তিনি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর মধ্যে শ্রম ও কর্মসংস্থান খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

শ্রম উপদেষ্টা আজারবাইজানের মন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নেওয়ার অনুরোধ জানান। এছাড়া, তিনি শ্রম খাতে যৌথ উদ্যোগ গ্রহণ, কারিগরি সহযোগিতা বাড়ানো এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আজারবাইজানের বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকে তিনি মন্ত্রী আনার আলিয়েভকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান।

আজারবাইজানের মন্ত্রী আনার আলিয়েভ দুই দেশের শ্রম ও বিনিয়োগ সহযোগিতা আরও এগিয়ে নিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন। এতে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি। পাশাপাশি, তিনি ওআইসি লেবার স্টেটিউট দ্রুত অনুস্বাক্ষরের জন্য বাংলাদেশকে আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


এ জাতীয় আরো খবর...