শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপির কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১১৭ বার
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বিএনপির এক কর্মী। তার নাম রিয়াজ রহমান হোসেইন। স্থানীয় সময় শুক্রবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী।

হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। আহত ছাত্রলীগ নেতাকে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয় হাসপাতালে। ঘটনার বিবরণে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না জানি না, আমাকে কেন গালিগালাজ করছেন? একথা বলতেই অতর্কিতে আমাকে মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মারে।’

 


এ জাতীয় আরো খবর...