শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকায় এসে বিপদে কিশোরী

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকায় এসে ঘোর বিপদে পড়েছিল এক কিশোরী। পরে এক বাসযাত্রীর জাতীয় জরুরি সেবার নাম্বার ৯৯৯ এর ফোনকলে ওই কিশোরীর খবর পেয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম শ্রেণির ছাত্রী কিশোরী তার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য রংপুরের উদ্দেশ্যে বাড়িতে না জানিয়ে হবিগঞ্জ থেকে রওনা দেয়। কিশোরীর গাজীপুর নেমে সেখান থেকে অন্য বাসে রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু ঘুমন্ত থাকায় সে গাজীপুর নামতে পারেনি, গভীর রাতে ঢাকার মহাখালী এসে পৌঁছে।

এতে আরও বলা হয়েছে, বাসের সব যাত্রী নেমে গেলেও কিংকর্তব্যবিমূঢ় কিশোরী বাসে থেকে যায়। এরপর বাস স্টাফরা কিশোরীকে নানা জেরা করছিলেন। এই অবস্থায় ভোরে একজন বাসযাত্রী ৯৯৯ নম্বরে ফোন করেন । তিনি জানান হবিগঞ্জ থেকে ঢাকাগামী এনা বাসের বাসের যাত্রী ছিলেন তিনি। মহাখালী বাসটার্মিনালে পৌঁছার পর সব যাত্রী বাস থেকে নেমে গেলেও একজন ১৫/১৬ বছর বয়সী কিশোরী বাসের ভেতর রয়ে গেছে। বাসের ড্রাইভার, স্টাফরা হয়ত মেয়েটির সঙ্গে খারাপ কিছু করতে পারে এমন আশঙ্কার কথা জানান বাসযাত্রী।

পুলিশ জানিয়েছে, কলটি রিসিভ করে ৯৯৯ কলটেকার কনস্টেবল সালমান। তিনি তাৎক্ষণিকভাবে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানান। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং কোনরূপ অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা থেকে কিশোরীর অভিবাবকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা ঢাকা পৌঁছালেই কিশোরীকে হস্তান্তর করা হবে।


এ জাতীয় আরো খবর...