শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সড়ক অবরোধে সাজেক-খাগড়াছড়িতে আটকা প্রায় ৩ হাজার পর্যটক

নিজস্ব প্রতিবেদক / ১২৮ বার
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টা এ অবরোধ থেকে শুরু হয়।

এতে সাজেকে অবস্থান করা প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েছে। এছাড়া খাগড়াছড়িতে আটকা পড়েছে সাজেকগামী প্রায় হাজারখানেক পর্যটক। তবে সাজেকে যারা আটকা আছেন তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে ফেরত আনার চেষ্টা করছে সেনাবাহিনী।

এদিন অবরোধের শুরু থেকেই জেলা সদরের চেঙ্গী ব্রীজ ও চেঙ্গী স্কোয়ার ও মহাজন পাড়াসহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালিয়েছে সমর্থকরা। জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও চোরাগোপ্তা পিকেটিং এবং গাছের গুড়ি ফেলেছে অবরোধকারীরা।

এতে আটকে পড়েছে ঢাকাসহ বিভিন্নস্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো। ভোগান্তিতে পড়েছে পর্যটকসহ যাত্রীরা। এছাড়াও অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের পরিবহনও।    অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি স্থানে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজক একজনকে গ্রেফতার দেখানো হয় এবং আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে।

ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে পরের দিন বুধবার থেকে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ শুরু করে। একই দাবিতে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে এবং শুক্রবারে মহাসমাবেশ থেকে ফের আজ সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভকারীরা।

জুম্ম ছাত্র জনতার এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচলে প্রতিবন্ধকতা করা হলেও তা সরিয়ে দিতে কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে পু্লিশ মোতায়েন রয়েছে।


এ জাতীয় আরো খবর...