বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

অনলাইন ডেস্ক / ১৭৪ বার
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১০ হাজার ৬৪৪ জন উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি, অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে।


এ জাতীয় আরো খবর...