শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

‘আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই’

অনলাইন ডেস্ক / ১১২ বার
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনতো নয়ই নির্বাচনের পরও তা (নিষেধাজ্ঞা) প্রত্যাহারের সম্ভাবনা নেই।

আসিফ নজরুল বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দমুখর পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করছে। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল। পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী না অস্থায়ী এই ধরনের প্রশ্ন আসে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে— এ রকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।

তিনি আরও বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া তা সম্ভব নয়। তারপরও সাধারণ এবং সরকারি অধ্যাদেশ দিয়ে যেগুলো সম্ভব, তা সংস্কার করেছি। আর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের কথা আমাদের প্রধান উপদেষ্টা নির্ধারণ করেছেন, তা ঠিক ওই সময়েই হবে। নির্বাচন দিয়েই আমরা চলে যেতে চাই।


এ জাতীয় আরো খবর...