শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বাগেরহাটে মহাসড়কে যুবককে গুলি

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে উজ্জ্বল মহন্ত (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সাত কিলো ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মোল্লাহাট উপজেলার চাউলটুরি গ্রামের মনোরঞ্জনের ছেলে উজ্জ্বল মহন্ত মোটরসাইকেল চালিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল থামানোর চেষ্টা করে। তিনি মোটরসাইকেল না থামালে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে উজ্জ্বল মহন্ত গুলিবিদ্ধ হন এবং তার স্ত্রীও আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উজ্জ্বল মহন্ত চিকিৎসাধীন রয়েছেন। গুলির খবর পেয়ে মোল্লাহাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক বলেন, ঘটনার সময় পূজার ডিউটিতে কাছের এক মন্দিরে অবস্থান করছিলাম। মোবাইল ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।


এ জাতীয় আরো খবর...