শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

ফ্লোটিলা বহর আটক করায় নিন্দা বাংলাদেশের

অনলাইন ডেস্ক / ১১৬ বার
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় ইসরায়েলি দখলদার বাহিনীর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটকের ঘটনা আইনের মারাত্মক লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ঢাকা।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে। আটক মানবিক সহায়তা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

এতে আরও বলা হয়, ইসরায়েলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বাংলাদেশ মনে করে, মানবিক সহায়তাবাহী ফ্লোটিলা দখলকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতির প্রতীক।

অবিলম্বে ইসরায়েলকে নিঃশর্তভাবে আটক সব মানবিক সহায়তা কর্মী ও অ্যাক্টিভিস্টদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া তাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।


এ জাতীয় আরো খবর...