শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

‘জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না’

অনলাইন ডেস্ক / ১০৭ বার
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

সঠিকভাবে উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, যারা শতকোটি টাকা খরচ করে এমপি হতে চান, তারা জনগণের সেবা নয়, ব্যবসা করতে চান। তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা করা। জনগণের সেবা এবং দেশের উন্নয়ন তাদের লক্ষ্য নয়।

শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লা ও হাটবাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ব্যবসা করার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়নের জন্য যা করা দরকার, আমরা তাই করব।

তিনি বলেন, নির্বাচনের নামে যারা ব্যবসার জন্য আসে, তাদের চিহ্নিত করতে হবে। তাদের মতলব বুঝতে হবে। এসব ভোট ব্যবসায়ীদের ভোট দিলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন পাওয়া যাবে না। আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে।

জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এনসিপি’র এ নেতা বলেন, আপনাদের অনৈক্যের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো মজা লোটে। আমরা যেন এলাকা ও নিজেদের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি।

দেবিদ্বার উপজেলা এনসিপি ও যুবশক্তির নেতারাসহ এলাকাবাসী এ গণসংযোগে উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...