শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

জনগণের ভাগ্য নিয়ে ‘ছিনিমিনি খেলা’ যাবে না : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ১০৭ বার
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

জনগণের ভাগ্য নিয়ে কোনো ধরনের ‘ছিনিমিনি খেলা’ যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের জুলাই সনদ ও নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে চলমান আন্দোলনের দিকে ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কোনো ছেলেখেলা নয়, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না।

সংবিধান পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, কোনো আইনানুযায়ী বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া সংবিধান বদলানোর অধিকার কারও নেই। নিয়মের বাইরে সংবিধান বদলানো হলে ভবিষ্যতে বারবার একই দাবিতে সংবিধান পরিবর্তনের চাপ সৃষ্টি হবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জনগণের অভিপ্রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়। তিনি অন্তর্বর্তী সরকারের গঠন এবং উপদেষ্টাদের শপথকে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে হওয়া একটি ‘বৈধ প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের ৫৬ শতাংশ মানুষ যে পিআর পদ্ধতি বোঝেই না, সেই পদ্ধতি কি আমরা চাইতে পারি? এ ধরনের কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন, তাদের সঠিক পথে ফিরে আসা উচিত। নির্বাচন বিলম্বিত হলে দেশে আবার ফ্যাসিবাদী উৎপাত বাড়বে।

সালাহউদ্দিন আরও বলেন, এখন আলোচনা চলছে যে আগামী নির্বাচন ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ভিত্তিতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর অনেকটাই বাস্তবায়িত হচ্ছে। তবে সংবিধানের অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী সংসদের প্রয়োজন হবে এবং এর জন্য সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক। এই অংশগুলোয় প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদকেই দায়িত্ব দিতে হবে।


এ জাতীয় আরো খবর...