শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

‘উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করাই ছিল গণঅভ্যুত্থানের বড় ভুল’

অনলাইন ডেস্ক / ১০৭ বার
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেক উপদেষ্টাই নিজের আখের গুছিয়েছেন। অনেক উপদেষ্টা ভেবে রেখেছেন সেফ এক্সিটের বিষয়েও। অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টাদের অনেককে বিশ্বাস করাই ছিল গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিঁয়াজো করে ফেলেছে। তারা সেফ এক্সিটের কথা ভাবছে। উপদেষ্টাদের নিয়োগের নেপথ্যে ছাত্র-জনতার অবদানই মুখ্য। এসব ভুলে কয়েকজন উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে লিঁয়াজো করেছেন।

নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করাটা আমাদের ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা। নাগরিক সমাজ বা রাজনৈতিক দলগুলোর ওপর যে আস্থা আমরা রাখছিলাম সে জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি৷ গণঅভ্যুত্থানের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে সময় এলে তাদের নাম আমরা উন্মুক্ত করব।

নাহিদ আরও বলেন, সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার ৩ মাসও টিকতে পারত না। প্রথম ছয় মাস এ সরকারকে উৎখাত করার, প্রতিবিপ্লব করার চেষ্টা চলমান ছিল। যদি রাজনৈতিক দলগুলো সম্মত হয়ে নাগরিক সরকার করত, তাহলে কিন্তু ছাত্রদের কাঁধে এ দায়িত্ব আসত না।


এ জাতীয় আরো খবর...