শিরোনামঃ
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জেট ফুয়েলের দাম বাড়লো লিটারে ১৭ টাকা কৃত্রিম সংকট নিরসনে নতুন সার ডিলার নীতিমালা প্রণয়ন: অ্যাটর্নি জেনারেল গুলশান বারিধারার লেকই যদি ঠিক করতে না পারি সারা দেশ কিভাবে করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল খাতা মূল্যায়নে চরম খামখেয়ালি: শাস্তির খড়্গ আট হাজার শিক্ষকের ওপর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ভুয়া ঋণ অ্যাপে প্রতারণা, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

অনলাইন ডেস্ক / ১০৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নাম-লোগো ব্যবহার করে ভুয়া ঋণ অ্যাপ ও ওয়েবসাইট চালু করেছে একটি প্রতারক চক্র। এসব প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে জনসাধারণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি https://dbbloan.com এবং https://bdloan71.com নামের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে ভুয়া ঋণ প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্ল্যাটফর্মের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো সম্পর্ক নেই।

এতে বলা হয়, উল্লিখিত অ্যাপ ও ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রেশনের সময় ব্যবহারকারীদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। এতে আর্থিক প্রতারণা ও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হচ্ছে।

এসব ভুয়া ওয়েবসাইট বা অ্যাপে কোনো ধরনের তথ্য প্রদান, যোগাযোগ বা লেনদেন না করতে বাংলাদেশ ব্যাংক পরামর্শ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘পরিশোধ ও শিল্পনীতি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া অনলাইনে বা অফলাইনে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে।

এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জনসাধারণকে যেকোনো আর্থিক লেনদেনের আগে ভালোভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


এ জাতীয় আরো খবর...