শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ট্রাইব্যুনালে অভিযোগ থাকলে সংসদ সদস্য হওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক / ১২৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার বা থাকার যোগ্য হবেন না বলে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

সোমবার (৬ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি নিম্ন লিখিত অবস্থানগুলোতে থাকার জন্য অযোগ্য বিবেচিত হবেন। তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য হবেন না। স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না। প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না। এছাড়া অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপধারা (১) এ যা কিছুই থাকুক না কেন, ট্রাইব্যুনাল কর্তৃক কোনো ব্যক্তি অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হলে, উক্ত ব্যক্তির ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না।


এ জাতীয় আরো খবর...