শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক / ২৯৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বুধবার (৮ অক্টোবর) রাতে জিয়ারত করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন খালেদা জিয়া। রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন।

সমাধিস্থলে পৌঁছে গাড়িতে বসে দোয়া করেন এবং কিছুক্ষণ অবস্থান শেষে বাসার উদ্দেশে ফিরে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে বেগম খালেদা জিয়া মাজারে পৌঁছান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার মাজার জিয়ারতের ঘটনাটি ছিল একেবারেই আকস্মিক। ঠিক কী কারণে তিনি হঠাৎ মাজারে গেছেন, সেটি স্পষ্ট নয়।

দলের এক কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বলেন, স্বামীর মাজার জিয়ারত করা অস্বাভাবিক কিছু নয়।

অন্য এক নেতা জানান, মুক্তির পর তিনি একবারও যাননি, তাই হঠাৎ আজ যাওয়া কিছুটা বিস্ময়কর। সম্ভবত ব্যক্তিগত ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত।

খালেদা জিয়ার সঙ্গে মাজারে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছিলেন।

এদিকে খালেদা জিয়ার মাজার জিয়ারতকে কেন্দ্র করে বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মী সমবেত হন।


এ জাতীয় আরো খবর...