শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

অনলাইন ডেস্ক / ২২০ বার
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

পটুয়াখালী সদর উপজেলায় র‍্যাবের গাড়ি ও যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে শিশুসহ ৩ জন মারা গেছেন। এ ঘটনায় র‍্যাব সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২৬ জন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- এ এস আই আলীম (৩৩), আফরোজা (৩১), পিয়াস (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার ফতুল্লা এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের এক শিশুসহ তিনজন নিহত হন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাবের গাড়িতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএইচে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, র‌্যাবের গাড়িটি পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ৩ জন নিহত হন। এ ছাড়াও আহত হন আরও অন্তত ২৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


এ জাতীয় আরো খবর...