শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক / ৮৯ বার
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ তার পরিবারকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার এবং ভাইয়ের স্ত্রী শাহানারা বেগম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক আখতারুল ইসলাম।

পুলিশের সাবেক যুগ্ম কমিশনার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে দুদকের সহকারী পরিচালক রাসেল রনি বলেন, বিপ্লব কুমার সরকার ও অন্যদের বিরুদ্ধে সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার অভিযোগ রয়েছে। নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২১টি ব্যাংকের ৩২৫টি, দুটি আর্থিক প্রতিষ্ঠানের তিনটি, সাতটি ব্রোকারেজ হাউসের ১৩টিসহ মোট ৩৪১টি হিসাবের মাধ্যমে ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা ও ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলন করেন তারা।

এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিপ্লব কুমার সরকার ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। এ জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগ রহিত করা আবশ্যক।


এ জাতীয় আরো খবর...