শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ১৭৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে তিনি আপিল বিভাগে কর্মরত আছেন।

বিদায়ী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ঐদিন তার ৬৭ বছর পূর্ণ হবে। জানা গেছে, দু একদিনের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার রাত সাড়ে দশটায় আইন মন্ত্রনালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম যুগান্তরকে জানিয়েছেন, এখন পর্যন্ত নতুন প্রধান বিচারপতি নিয়োগের কোন গেজেট প্রকাশ হয়নি। এদিকে, নতুন বিচারপতি শপথ নেবেন আগামী রোববার।

গত বছর ১১ আগস্ট দেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ববান সৈয়দ রেফাত আহমেদ। আগামী শনিবার তিনি  অবসরে যাবেন। বর্তমানে সুপ্রিম কোর্ট বার্ষিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার তার জীবনের শেষ কর্ম দিবস। রীতি অনুযায়ী ঐদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়।


এ জাতীয় আরো খবর...