শিরোনামঃ
ইরানের আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, স্থলপথে নামল হাজারো কুর্দি যোদ্ধা ঘুমের মধ্যে ঘাম হওয়া কি কোনো রোগের লক্ষণ? সভাপতি বুলবুল বিদেশে, দায়িত্ব না থাকায় অস্থিরতা বাড়ছে বিসিবিতে ঈদের ছুটিতে কালবৈশাখীর চোখরাঙানি: ১৬-১৮ মার্চ বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল শঙ্কা ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে মার্কিন প্রতিনিধির শ্রদ্ধা ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ: আমানতকারীদের ওপর পুলিশের জলকামান অফিস তালাবদ্ধ রেখে লাপাত্তা: ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ধরা খেয়ে ৩ কর্মকর্তা বদলি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এনসিপির বৈঠক স্থগিত বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

তারেক রহমান সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামবেন

নিজস্ব প্রতিবেদক / ৪১ বার
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারে নামবেন। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকায় একটি হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, সামনে নির্বাচন, আমরা ২২ জানুয়ারি থেকে পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করব।

ইসির তফশিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

তারেক রহমান সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার কার্যক্রম চালাবেন। এরই ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে জনসভায় অংশগ্রহণ করবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন।

এর আগে গত সপ্তাহে স্থায়ী কমিটির এক বৈঠকে নির্বাচন কমিশনের অনুরোধে তার উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়।


এ জাতীয় আরো খবর...