শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার যৌথ বাহিনীর অভিযানে

নিজস্ব প্রতিবেদক / ৭৮ বার
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪৪০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ তিন লাখ ৫ হাজার টাকা ও একটি দাঁড়িপাল্লা জব্দ করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা আর্মি ক্যাম্পের মেজর তানজিল হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন, গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকার মো. আলী হোসেন (৫৫) ও তার স্ত্রী মোসা. ভানু বেগম (৫০)।

গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, গ্রেফতাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ জাতীয় আরো খবর...