শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

ভুয়া মানি রিসিট তৈরি করে ডিমের দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক / ২৬০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট এলাকায় ডিম, ব্রয়লার মুরগি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দেখা গেছে, কতিপয় ব্যবসায়ী পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করছেন না। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। একই ব্যবসায়ী ভুয়া মানি রিসিট তৈরি করে বাজারকে অস্বাভাবিক করার চেষ্টা করছে।

এসব অপরাধের জন্য ৩টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বুধবার (৯ অক্টোবর) ওই বাজারসহ ঢাকা মহানগরসহ সারাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া সারাদেশের ৪৮টি জেলায় অধিদপ্তরের ৫৩টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১১৬টি প্রতিষ্ঠানকে ৭,১৭,৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্স এর আওতায় সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...