শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শুরু হলো বাঙালির গৌরবের মাস ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক / ৬৬ বার
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’—কালজয়ী এই গানের সুর আর বেদনার স্মৃতি নিয়ে আজ (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হলো বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি। ইংরেজি ক্যালেন্ডারের পাতা উল্টে ফেব্রুয়ারির আগমন মানেই বাঙালির মানসপটে ১৯৫২ সালের সেই গৌরবগাঁথা ও আত্মত্যাগের ইতিহাস ভেসে ওঠা।

রক্তঝরা ইতিহাস ও ভাষার অধিকার বায়ান্ন থেকে ছাব্বিশ—দীর্ঘ ৭৪ বছরের ইতিহাসে এই মাসটি বাঙালির জাতিসত্তা নির্মাণের মূল ভিত্তি। ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকার রেসকোর্স ময়দানে এবং পরবর্তীতে কার্জন হলে দম্ভভরে ঘোষণা করেছিলেন, “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা”, তখন উপস্থিত ছাত্রসমাজ সাহসিকতার সঙ্গে ‘না’ ‘না’ চিৎকারে প্রতিবাদ জানিয়েছিল। সেই থেকেই শুরু হয় রাষ্ট্রভাষার দাবিতে দীর্ঘ আন্দোলন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, পাকিস্তান সরকারের ১৪৪ ধারা ও চোখ রাঙানি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা রাজপথে নেমে আসেন। ঢাকা মেডিকেল কলেজের সামনে সেই মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা আরও অনেকে। তাঁদের তাজা রক্তের বিনিময়েই বাঙালি অর্জন করে মায়ের ভাষায় কথা বলার অধিকার।

বিশ্বদরবারে বাংলা ৫২-এর সেই রক্তমাখা পথ ধরেই এসেছে ৭১-এর স্বাধীনতা। ৫৬ হাজার বর্গমাইল পেরিয়ে বাংলা ভাষা আজ বিশ্বদরবারে সমাদৃত। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। ফলে বাঙালির শোক ও গৌরবের এই দিনটি এখন সারা বিশ্বে পালিত হয়। বাংলা ভাষা আজ বিশ্বের প্রতিটি মানুষের মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

এবারের ফেব্রুয়ারি ও কর্মসূচি ভাষার মাসের প্রথম দিন থেকেই সারা দেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। স্লোগানে-মিছিলে এবং নানা আয়োজনে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে ভাষা আন্দোলনের চেতনা। তবে প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা’ শুরু হলেও, এবার জাতীয় সংসদ নির্বাচন ও রমজানসহ বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আজ থেকে মেলা শুরু হচ্ছে না।

প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে গৌরবের এক রিলে রেস, যেখানে চূড়ান্ত বিজয়ী আমাদের দেশ, মানুষ এবং প্রিয় বাংলা ভাষা। সমসাময়িক প্রেক্ষাপটে নানা প্রশ্ন থাকলেও দিনশেষে এই ভাষাই আমাদের অহংকার, আমাদের অস্তিত্বের ঠিকানা।


এ জাতীয় আরো খবর...