শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

কুমিল্লা-১০: বিএনপির মোবাশ্বের আলমের নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন।

গত ২৫ জানুয়ারি হাইকোর্ট রুলসহ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। তিনি এরইমধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন। তবে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে একই আসনের প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকায় আবেদনটি ১ নম্বর ক্রমিকে ছিল।
২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে থাকা এই আবেদনটির শুনানি সম্পন্ন হয় এবং রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন।


এ জাতীয় আরো খবর...