শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

একটি মহল সবসময় নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ৬১ বার
প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল সবসময় নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার চেষ্টা করে। তবে এবার আর কেউ নির্বাচন বন্ধ করতে পারবে না। কারণ দেশের মানুষ জেগে উঠেছে, এই জাগরণ কেউ ঠেকাতে পারবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী এলাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ে এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা দেশ ও জনগণের জন্য কাজ করেন। তারা সত্য কথা বলেন এবং সত্য লেখেন।

নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো গণ্ডগোল করতে না পারে। হিন্দু-মুসলমান সবাই যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারেন, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ যেন কোনো প্রকার দুষ্টামি বা বিশৃঙ্খলা করার সাহস না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আগামী ১২ তারিখে সবাইকে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতীক ‘ধানের শীষ’-এর ব্যানার হাতে নিয়ে মাঠে নামার নির্দেশ দেন বিএনপি মহাসচিব।

পথসভা চলাকালে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়। স্থানীয় শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে জমানো অর্থ এবং নিজের হাতে পালা মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এই ভালোবাসার নিদর্শন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ জাতীয় আরো খবর...