শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন: ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক / ৬৭ বার
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে নির্বাচনের আগে ও পরে মিলিয়ে টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। গতকাল রোববার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব আল-আমীন মো. নুরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়।

নিষেধাজ্ঞার সময়সূচি প্রজ্ঞাপন অনুযায়ী, যানবাহনের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা নিম্নরূপ:

  • মোটরসাইকেল: আগামী ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত (মোট ৭২ ঘণ্টা) চলাচল নিষিদ্ধ থাকবে।

  • অন্যান্য যানবাহন: ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতামুক্ত যারা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শর্তসাপেক্ষে কিছু যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে:

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের গাড়ি।

  • জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ও টেলিযোগাযোগ ইত্যাদি)।

  • ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা সামগ্রী এবং সংবাদপত্র বহনকারী গাড়ি।

  • বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত গাড়ি (এক্ষেত্রে বিমান বা জাহাজের টিকিট/প্রমাণ প্রদর্শন করতে হবে)।

  • দূরপাল্লার যাত্রী পরিবহনকারী বাস বা যান।

সাংবাদিক ও প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার সাপেক্ষে চলাচল করতে পারবে। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তার নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট আকৃতির যানবাহন (রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকারসহ) চলাচলের অনুমতি পাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা রুট এবং মহানগরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার ক্ষমতা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হাতে থাকবে।


এ জাতীয় আরো খবর...