শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক / ২৩৫ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মুক্তি পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি জামিনে মুক্তি পান।

সাবের হোসেন চৌধুরীর আইনজীবী ফারজানা ইয়াসমিন প্রথম আলোকে এ কথা জানান। এর আগে আজ পৃথক ছয়টি মামলায় জামিন পান সাবের হোসেন চৌধুরী। তাঁকে গত রোববার ঢাকার গুলশান থেকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবী ফারজানা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, পল্টন ও খিলগাঁও থানার পৃথক ছয়টি মামলায় সাবের হোসেন চৌধুরীকে আজ বিকেলে জামিন দেন আদালত। পরে সন্ধ্যার সময় আদালতের হাজতখানা থেকে তিনি মুক্তি পান।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় সাবের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে মকবুল নিহত হন। সেই মামলায় সাবের হোসেন চৌধুরীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আজ বিকেলে তাঁকে আদালতে হাজির করে পুলিশ জানায় যে তিনি অসুস্থ।

এরপর সাবের হোসেন চৌধুরীর জামিনের জন্য আদালতে আবেদন করেন তাঁর আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত খিলগাঁও থানায় করা চারটি ও পল্টন থানায় করা দুটি হত্যা মামলায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি।

আওয়ামী লীগের বিগত সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবের হোসেন চৌধুরী।


এ জাতীয় আরো খবর...