শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

যারা টাকা পাচার করেছে, তাদের পেটের ভেতর থেকে হাত দিয়ে তুলে আনব

নিজস্ব প্রতিবেদক / ৬৮ বার
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াত ক্ষমতায় গেলে যারা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতরে হাত দিয়ে সেই টাকা তুলে আনব।”

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারে এক নির্বাচনী জনসভায় তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, “যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব।” রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি আরও সতর্ক করেন, “যারা ‘না’-এর পক্ষে অবস্থান নেবে, তারা মূলত আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়।”

জনসভায় নিজের দলের লক্ষ্য পরিষ্কার করে ডা. শফিকুর রহমান বলেন, “আমি জামায়াত ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। কারণ সকলের বিজয় হলে আমিও তাতে বাদ পড়ব না।”


এ জাতীয় আরো খবর...