শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

নির্বাচন ঘিরে ভারতীয় গণমাধ্যম ও ইউটিউবে অপপ্রচার চলছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৬৩ বার
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
Dhaka is holding trade talks with Washington
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকারকে ব্যাপক অপতথ্য ও গুজবের মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব অভিযোগ করেন, ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে নিয়মিত মিথ্যা তথ্য ছড়াচ্ছে। পাশাপাশি নামে-বেনামে বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি স্বীকার করেন, নানামুখী এই অপতথ্য মোকাবেলায় সরকারের সক্ষমতা সীমিত। তবে সীমাবদ্ধতা থাকলেও অন্তর্বর্তী সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে আইনের কঠোর প্রয়োগের ওপর জোর দিয়ে শফিকুল আলম বলেন, মিথ্যা খবর বা গুজব প্রচারের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার বিচার পাওয়ার সুযোগ থাকা উচিত। এ ধরনের অপতৎপরতা রুখতে আইনি কাঠামোর সঠিক ব্যবহার জরুরি বলেও মন্তব্য করেন তিনি।


এ জাতীয় আরো খবর...