শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ফুলের বাজার সম্প্রসারণের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক | যশোর / ৬৯ বার
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

তৈরি পোশাক শিল্পের মতোই যশোরের ফুল চাষকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার পাশাপাশি নারীদের ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কড়া জবাব

জনসভায় একটি রাজনৈতিক দলের (জামায়াতে ইসলামী) কঠোর সমালোচনা করেন তারেক রহমান। তিনি বলেন, “একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে। দলটির শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, তারা নারীদের কী চোখে দেখেন এবং নারীদের কীভাবে ঘরে রাখা যায়—তা নিয়েই তারা ব্যস্ত।”

তিনি আরও বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যাই হোক দেশদরদী বা জনদরদী হতে পারে না।”

জামায়াত আমিরের ‘অ্যাকাউন্ট হ্যাক’ দাবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেশের মানুষ যখন তাদের কুরুচিপূর্ণ কথার প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন, তখন বাঁচার জন্য তারা বলছেন—অ্যাকাউন্ট নাকি হ্যাকড হয়েছে। কিন্তু প্রশাসন নিশ্চিত করেছে, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়নি। ওই রাজনৈতিক দল মিথ্যা কথা বলছে।”

‘ফ্যামিলি কার্ড’ ও নারী-পুরুষের যৌথ প্রচেষ্টা

দেশ গঠনে নারীদের ভূমিকার ওপর জোর দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “দেশকে পুনর্গঠন করতে হলে নারী-পুরুষ ভেদাভেদ করলে চলবে না। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকার গঠনে সক্ষম হলে নারীদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে।”

গার্মেন্টসের মতো ফুলের বাজারও বিশ্বজুড়ে

যশোরের ঐতিহ্যবাহী ফুল চাষের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “যশোরে একটি সম্ভাবনাময় শিল্প রয়েছে, সেটি হলো ফুল। আমাদের গার্মেন্টস পণ্য যেভাবে বিদেশে এক্সপোর্ট (রপ্তানি) হয়, আমরা চাই যশোরের ফুলও ঠিক সেভাবে বিদেশে রপ্তানি হোক।”

নির্বাচন ও ষড়যন্ত্র নিয়ে হুঁশিয়ারি

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিগত স্বৈরাচারের সময় যেভাবে ভোট করা হয়েছে, একটি মহল এখন তেমন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। যারা নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।”

তিনি উপস্থিত জনতার উদ্দেশে আরও বলেন, “যারা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয় এবং ‘বিকাশ নম্বর’ নেয়, তাদের চরিত্র সম্পর্কে সাবধান। তাদের ভূমিকার কারণেই একাত্তর সালে লাখ লাখ মা-বোন ইজ্জত হারিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

প্রার্থী পরিচিতি

যশোরের জনসভায় আসার আগে তারেক রহমান খুলনায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। পরে যশোরে এসে তিনি যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপি প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


এ জাতীয় আরো খবর...