রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক / ৫৭ বার
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালক মহিউদ্দিন মণ্ডল নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক মহিউদ্দিন মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন।

নিহত প্রাইভেটকারের চালক মহিউদ্দিন মণ্ডলের বাড়ি ঢাকার সাভার এলাকায়।

 


এ জাতীয় আরো খবর...