মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুই মৌচাষী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানান, মধু সংগ্রহের উদ্দেশ্যে ট্রাক যোগে মৌচাক নিয়ে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর যাচ্ছিলেন মৌচাষী রানা ও লিখন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে আসলে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। এসময় ট্রাকটি মহাসড়কের পাশের খালে পড়ে যায় এবং ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয়। দ্রুত পালিয়ে যায় ট্রাক চালক।