শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

১৭ ঘণ্টার ব্যবধানে সারাদেশে আরেকটি ভূকম্পন অনুভূত, আফটারশকের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৭২ বার
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর আগে ভোরেও একবার দেশ কেঁপে উঠেছিল। অর্থাৎ, প্রায় ১৭ ঘণ্টার ব্যবধানে আজ একই দিনে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আমেরিকান ভূত্বাত্তিক অধিদপ্তর ইউএসজিএসের প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৯ মাত্রার। ভূ-পৃষ্ট থেকে প্রায় ৬৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এই ভূমিকম্পটি একই ফল্টের ওপরে সংঘটিত হয়েছে, যে ফল্টে ২০২৪ সালে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ফল্টটি খুবই সক্রিয়। ফলে ২৪ ঘণ্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

রাতের ভূমিকম্পের বিবরণ

রাত ৯টা ৩৪ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের ইয়েনাংগুয়াং শহর থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে। ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২.৭ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভোরের ভূমিকম্প ও সময়ের ব্যবধান

এর আগে মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১ এবং উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়ায়।

ভোর ৪টা ৩৬ মিনিট থেকে রাত ৯টা ৩৪ মিনিট—হিসাব করলে দেখা যায় প্রায় ১৭ ঘণ্টা (১৬ ঘণ্টা ৫৮ মিনিট) সময়ের ব্যবধানে দেশের মাটি দুবার কেঁপে উঠল। অল্প সময়ের ব্যবধানে এমন ঘন ঘন কম্পনে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।


এ জাতীয় আরো খবর...