শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক | শেরপুর / ৫৮ বার
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে, শেরপুর-৩ আসনের বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

অসুস্থতা ও মৃত্যুর কারণ

নুরুজ্জামান বাদলের ভাই মাসুদ জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখে তার অবস্থার অবনতি ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া শোকবার্তায় জানানো হয়েছে, তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন এবং রাত আনুমানিক ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাজার সময়সূচি

দলীয় সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা আজ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে দলীয় পেজে বলা হয়েছে, ‘আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন’।


এ জাতীয় আরো খবর...