নিজস্ব প্রতিবেদক | ঢাকা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘নিরাপদ বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে দলটি আজ জাতির সামনে তাদের পরিকল্পনা ও অঙ্গীকারনামা তুলে ধরবে।
সময় ও স্থান
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হবে।
ইশতেহারে কী থাকছে
দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন নিশ্চিত করা এবং একটি জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হবে। জাতির ভবিষ্যৎ বিনির্মাণে এবং একটি নিরাপদ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি কী হবে, তা বিস্তারিতভাবে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।