শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

‘আগের মতোই ভোট কারচুপিতে সহযোগিতা করতে চায় ভারত’: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা / ৭২ বার
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিবেশী দেশ ভারত ‘ভোট কারচুপিতে’ সহযোগিতা করতে চায় বলে গুরুতর অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, অতীতে আওয়ামী লীগের ভোট চুরির নির্বাচনে ভারত যেমন সমর্থন দিয়েছিল, এবারও তারা নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ভারতের হস্তক্ষেপ ও বিএনপির প্রতি পক্ষপাতিত্ব

নির্বাচনে বিদেশিদের হস্তক্ষেপের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেশী দেশের কূটনীতিকরা নির্বাচন নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। তারা সরাসরি বিএনপির পক্ষে কথা বলছেন। তার ভাষ্যমতে, “নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের আগের ভোট কারচুপির নির্বাচন ভারত সমর্থন করেছে। এবারও তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে”।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ইসির সমালোচনা

নিজের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগ এনে নাহিদ বলেন, কাইয়ুম বিভিন্ন জায়গায় টাকা ছড়িয়ে তার ‘দ্বৈত নাগরিকত্বের’ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনি নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করা হয়েছে। এছাড়া গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।


এ জাতীয় আরো খবর...