আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে এই ভাষণ সম্প্রচারের সুযোগ চেয়ে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছে দলটি।
আবেদনের বিস্তারিত
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নাহিদ ইসলামের বক্তব্য জনসাধারণের কাছে পৌঁছে দিতেই এই আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়েছে।
মাহাবুব আলম বলেন, “আমরা আজ নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। এখনও নির্দিষ্ট সময় বা ‘স্লট’ বরাদ্দ দেয়া হয়নি। তবে আমরা আশা করছি, নির্বাচন কমিশন দ্রুতই প্রচারের সময় নির্ধারণ করে আমাদের জানাবে”।
জামায়াতের আবেদন প্রসঙ্গ
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও দলটির আমিরের ভাষণ বিটিভি ও বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। দলটি আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এই ভাষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে।
সোমবার বিটিভিতে তারেক রহমানের ভাষণ, একই দিনে স্লট চাইলেন জামায়াত আমির