শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী / ৬৫ বার
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দেশে ‘মব ভায়োলেন্স’ বলতে কিছু নেই এবং নির্বাচনের সময় কোনো সহিংসতার আশঙ্কা নেই। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশের ভীতি ও ‘মব’ প্রসঙ্গ

নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে পুলিশের মধ্যে কোনো ‘মব’ ভীতি কাজ করছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা পাশে থাকা রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারকে দেখিয়ে বলেন, ‘এই যে তাকাইয়া দেখো, ভীত মনে হচ্ছে? পুলিশের ভেতরে কোনো ভীতি কাজ করতেছে না।’ তিনি জোর দিয়ে বলেন, মব ভায়োলেন্স বলতে আসলে কিছু নেই।

নির্বাচনী প্রস্তুতি ও অস্ত্র উদ্ধার

নির্বাচনের প্রস্তুতি ‘খুবই ভালো’ উল্লেখ করে উপদেষ্টা জানান, প্রায় সব ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেসব কেন্দ্রে সীমানাপ্রাচীর নেই, সেখানে বাঁশের বেড়া দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। অবৈধ অস্ত্র নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘আমি বার বারই বলছি। এখানে অবৈধ অস্ত্র কিন্তু প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে। নির্বাচনটা খুবই শান্তিপূর্ণভাবে হবে, পিসফুলই হবে’।

এছাড়া কোনো প্রার্থী অশোভন আচরণ করলে সামাজিকভাবেই তিনি কোণঠাসা হয়ে পড়বেন এবং বেশি কিছু করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর বিশাল বহর

নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পরিসংখ্যান তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান:

  • সেনাবাহিনী: ১ লাখ সদস্য।

  • পুলিশ: ১ লাখ ৫০ হাজার সদস্য।

  • আনসার: ৫ লাখেরও বেশি সদস্য।

  • বিজিবি: ৩৭ হাজার সদস্য।

  • র‍্যাব: ৯ হাজার সদস্য।

  • নৌবাহিনী: ৫ হাজার সদস্য।

  • কোস্ট গার্ড: ৪ হাজার সদস্য।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনারসহ বিভাগের ৮ জেলার এসপি, নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...