শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

ঢাকার নিয়ন্ত্রণ ঢাকা থেকেই, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | সাভার / ৬৮ বার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের নিয়ন্ত্রণ ঢাকা থেকেই হবে, দিল্লি থেকে নয়—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ দেশের জনগণই সব ক্ষমতার উৎস। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সার্বভৌমত্ব ও দিল্লির তাবেদারি প্রসঙ্গে

সমাবেশে নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দিল্লির তাবেদারি যারা করে এসেছে এবং নতুন করে যারা করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। আমরা জীবন দিয়েছি, আবারও জীবন দেব, তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব”।

প্রতিপক্ষের সমালোচনা ও কৃষি জ্ঞান

নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের নেতার সমালোচনা করে তিনি বলেন, “একটি দলের নেতা বাংলাদেশে এসে পরিবর্তন করবেন বলে বেড়াচ্ছেন। কিন্তু দেশে কোথায় সয়াবিন, কোথায় ভুট্টা চাষ হয়—তা-ই তিনি জানেন না। তাহলে তিনি কিসের পরিবর্তন করবেন?”।

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও সহিংসতা

শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারাকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা হিসেবে অভিহিত করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, অনেক জায়গায় ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে। তবে লাশের ওপর দিয়ে কারো রাজনীতি করার সুযোগ নেই বলে তিনি সতর্ক করেন।

আগামী নির্বাচন ও গণজোয়ার

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ১১ দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, “দেশে ১১ দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ পরিবর্তন ও সংস্কার চায়। ৫ আগস্টের পর যারা দেশে চাঁদাবাজি ও দখল বাণিজ্য শুরু করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। দেশের মানুষ আর কোনো জালিমবাজকে ক্ষমতায় দেখতে চায় না”।

সমাবেশে স্থানীয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...