রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ট্রাক-ভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক | সিরাজগঞ্জ / ৬৭ বার
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভূঁইয়াগাঁতী-নিমগাছী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

নিহতরা হলেন—তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগম। সংঘর্ষের তীব্রতায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এই দম্পতির মৃত্যু হয়।

গুরুতর আহতরা হলেন—অটোভ্যান চালক মগরিব আলী, যাত্রী মনোয়ারা খাতুন ও আব্দুর রউফসহ আরও একজন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশের বক্তব্য

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ভ্যানটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...